নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবিরের ২৬ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মাসুদুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।