ফিল্মফেয়ারে দ্যুতি ছড়ানো তারকারা

 
গত ৩১ জানুয়ারি মুম্বাইয়ের রাস্তার সব গন্তব্য যেন ছিল ইয়াশ রাজ স্টুডিওতে। কেননা, সেদিন সেখানে বসেছিল বলিউডের সবচেয়ে বড় পুরস্কারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬০তম আসর।
অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বড় বড় তারকার। যাদের মেধ্য ছিলেন- সালমান খান, অমিতাভ ও জয়া বচ্চন, রণবীর কাপুর, মাধুরী ডিক্সিত, কাজল ও বিদ্যা বালান। ভিন্ন ভিন্ন রঙের পোশাক পরে আলাদাভাবে মনোযোগ আকর্ষণ করেছেন অভিনেতা-অভিনেত্রীরা।
 
IMG0
 
স্ট্রাপলেস পোশাকে মাধুরী দীক্ষিত, শান্তুনু ও নিখিলের ডিজাইন করা পোশাকে কাজল এবং সোনালি ও কোবাল্ট নীল সিল্ক শাড়িতে বিদ্যা বালানকে লেগেছিল জমকালো।
 
IMG1
 
অনামিকা খান্নার ডিজাইন করা পোশাক সোনম কাপুর, আশি স্টুডিওর তৈরি পোশাক দীপিকা পাড়ুকোন ও স্নেহলা খানের নকশা করা পোশাক পরেছিলেন শ্রদ্ধা কাপুর।
 
IMG2
 
কালো রঙের পোশাকেও বেশ কয়েকজনকে দেখা গেছে।  স্লিভলেস পোশাকে আলিয়া ভাট, মনীষা জয়সিংয়ের ডিজাইন করা পোশাকে সোফিয়া চৌধুরী, ইলিয়েনা ডি’ক্রুজ ও নিখিল থাম্পির নকশা করা পোশাকে কালকি কোচলিন এবং ভিজিয়নের তৈরি পোশাকে দেখা গেছে টাবুকে। এছাড়াও সানি লিওন, তাপসী পান্নু ও তানিশা মুখার্জি কালো রঙে দ্যুতি ছড়িয়েছেন।
 
IMG3
 
নীলাভ রঙে আল্পনা ও নীরাজের ডিজাইনে নেহা ধুপিয়া এবং সোনাক্ষী রাজের নকশা করা গাউন পরেছিলেন নার্গিস ফখরি। স্বপ্নিল শিন্ডের গাউনে ইভলিন শর্মা, হেমা কৌলের নকশা করা পোশাক রিচা চাড্ডা এবং গৌরি ও নয়নিকার গাউন পরেছেন পল্লবী শারদা। রেখা ও সোনালী বেন্দ্রে সেজেছিলেন কমলা রঙে।
 
IMG4
 
ছেলেদের মধ্যে কুনাল রাওয়ালের ডিজাইনে শহীদ কাপুর, আহিশ এন সোনির ডিজাইনে অর্জুন কাপুর, রণদীপ হুদা, সিদ্ধার্থ মালহোত্রা ও ফাওয়াদ খানকে দেখা গেছে।  এম্পোরিও আরমানির পোশাকে বরুণ ধাওয়ান আর আলী ফজল এসেছিলেন স্টাইলিশ পোশাকে। সূত্র: এনডিটিভি।