নাশকতার উদ্দেশ্যে কথোপকথন: মন্ত্রিসভায় আলোচনা

নাশকতার উদ্দেশ্যে কিছু কনভারশেসন ট্র্যাক করার নির্দেশ ছিল কিছুদিন ধরে। তাই টেলিফোনে দলের নেতাদের সঙ্গে খালেদা জিয়ার কনভারশেসন নিয়ে আলোচনা করা হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। সোমবার মন্ত্রিসভার নিয়মিত এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ওই ফোনালাপগুলো শোনানো হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মন্ত্রী বলেন, বৈঠকের আলোচ্যসূচি শেষ হওয়ার পর অনির্ধারিত আলোচনার সময় সভাকক্ষে বসেই ফোনালাপের অডিওগুলো শোনেন শেখ হাসিনা।
টানা কিছু দিনের ট্র্যাকিং আর ভয়েস রেকর্ডিংয়ে ব্যাপক নাশকতার তথ্য জমে সরকারের হাতে।
রেকর্ড বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ কলই এসেছে লন্ডন থেকে। আর যাদের কাছে এসেছে তাদের অধিকাংশই গুলশান বা নয়াপল্টনের আশপাশ থেকে কলগুলো রিসিভ করেছেন।
এসব কলে দেশজুড়ে নানারকম নাশকতার নির্দেশনা আসছে নিশ্চিত হওয়ার পর মাঠে নামে আইন-শৃঙ্খলা বাহিনী। বেশ ক’টি অভিযানে গ্রেফতার করা হয় বিএনপির বেশ ক’জন সিনিয়র নেতাকে। বিঘ্ন ঘটানো হয় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের মোবাইল নেটওয়ার্কে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকেও মোবাইলে নাশকতার নেটওয়ার্ক বিস্তারের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।