যানবাহনে আাগুন দেয়ার চেষ্টাকালে শিবিরের ২ নেতা-কর্মী গ্রেফতার

নোয়াখালী জেলা শহর মাইজদীতে যানবাহনে আাগুন দেয়ার চেষ্টাকালে হেলাল ও শামীম নামে ছাত্র-শিবিরের দুই নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শহরের নাপিতের পুল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশ তাদের কাছ থেকে বোতল ভরা পেট্রোল উদ্ধার করে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আনোয়ার হোসেন জানান, সকাল পৌনে সাতটার দিকে ৩/৪ জন পিকেটার একটি সিএনজি অটোরিকশার গাতিরোধ করে আগুন দেয়ার চেষ্টা চালায়। এ সময় টহল পুলিশ তাদের আটক করে। অন্যরা পালিয়ে যায়। গ্রেফতারকৃত শামিম ও হেলাল নোয়াখালী সরকারী কলেজে ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের অর্নাস ৩য় বর্ষের ছাত্র। শামিম ওই কলেজ শাখার ছাত্র শিবিরের সাথী ও হেলাল কর্মী।