১১ ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছে। সোমবার দুপুর আড়াইটা থেকে রেল যোগাযোগ শুরু হয়েছে।
মিরসরাই এর বড় তাকিয়া এলাকায় রেল লাইন থেকে ময়মনসিংহ এক্সপ্রেসের লাইনচ্যুত ইঞ্জিন ও দুটি বগি সরিয়ে একটি লাইন চলাচলের উপযোগী করা হয়।
রেল লাইনের ‘প্যান্ডেল ক্লিপ খুলে ফেলায়’ সোমবার ভোর সাড়ে তিনটার দিকে বড় তাকিয়া এলাকায় ময়মনসিংহ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এগুলো পাশের লাইনের ওপর কাত হয়ে পড়ায় দুটি রেল লাইনই আটকে যায়। ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এ দুর্ঘটনার কারণে সীতাকুণ্ড এলাকায় তূর্না নিশীথা এক্সপ্রেস আটকা পড়ে। ট্রেনটি চট্টগ্রাম থেতে ঢাকা যাচ্ছিল। এছাড়া ঢাকাগামী মহানগর প্রভাতি, সুর্বণ এক্সপ্রেস, মহানগর গোধূলী, কর্ণফুলী এক্সপ্রেস ও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস।