আলিয়ার সম্মতির অপেক্ষায় গৌতম!

 
রিয়েলিটি শো বিগবস-৮ বিজয়ী গৌতম গুলাতি এক সাক্ষাতকারে অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করার ইচ্ছার কথা জানিয়েছেন। বলিউড লাইফ নামের একটি অনলাইন মিডিয়াকে দেয়া সাক্ষাতকারে তার এই ইচ্ছার কথা জানিয়েছেন। তবে সরাসরি বিয়ের প্রস্তাবে আলিয়া ভাট এখনো মুখ খুলেননি।
স্ত্রী হিসেবে কাকে পছন্দ, এমন প্রশ্নের জবাবে গৌতম বলেন, 'আসলে অভিনয় জগতের কাউকে বিয়ে করার ইচ্ছা নেই আমার। কিন্তু যদি আলিয়া ভাটের কথা বলেন তবে আমি রাজি। আমরা দুইজনই একই জিমনেশিয়ামে যাই, কিন্তু দুজনের কথা বলা হয়ে ওঠেনি এখনো। আর এর জন্য দায়ী আমার লাজুক স্বভাব।'