খালেদা জিয়ার টেলিফোন ইন্টারনেট এখনো বিচ্ছিন্ন

শনিবার সকাল থেকেই সোমবার সন্ধ্যা পর্যন্ত বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়সহ আশপাশের এলাকায় মোবাইল কোম্পানিগুলোর নেটওয়ার্ক ’জ্যামার’ ছিল। টেলিটক নেটওয়ার্কে কথা বলা গেলেও অন্য নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। এছাড়া শনিবার সকালে সাড়ে ৮টার দিকে  বিচ্ছিন্ন করে দেয়া ইন্টারনেট, টিএন্ডটি টেলিফোন, ক্যাবল টিভি নেটওয়ার্ক  এখনো বিচ্ছিন্নই রয়েছে।