ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
জানা গেছে, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে যাওয়ার দুই প্রবেশ পথের মুখে ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। এসময় সেখানে আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন সহযোগী সংগঠন হরতাল-অবরোধ বিরোধী সমাবেশ করছিল।