ভারতে মাওবাদী বিদ্রোহীদের অতর্কিত হামলায় দুই পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৮ আধা-সামরিক পুলিশ সদস্য। সোমবার এ ঘটনা ঘটেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
ছত্রিশগড় প্রদেশের রাজধানী রায়পুর থেকে ২৫০ কিলোমিটার দূরে (১৫৫ মাইল) কঙ্কর জেলায় নিরাপত্তা বাহিনীর ওপর এ হামলা চালায় বিদ্রোহীরা। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা একে ভিজ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে জানিয়েছে, এদিন সন্ধায় বিদ্রোহীদের খুঁজতে পুলিশ দুইটি গ্রামের দিকে যাচ্ছিল। এসময় তাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বিদ্রোহীরা বনের মধ্যে পালিয়ে যায়। এরপর পুলিশ বনটি ঘিরে ফেলে এবং হামলা চালায়। এসময় দুইপক্ষের মধ্যে ২ ঘণ্টার মত সংঘর্ষ চলে। সংঘর্ষে স্থানীয় থানার প্রধান পুলিশ কর্মকর্তা ও এক পুলিশ সদস্য নিহত হয় এবং ২ জন গ্রামবাসী আহত হয়। এদিকে আহত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বিমানে করে রায়পুরে পাঠানো হয়েছে। ওদিকে মাওবাদীরা বলেছেন, সমাজতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা এবং উপজাতি ও দরিদ্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই করছে তারা।