চেলসিতে যোগ দিলেন কুয়াড্রাডো

 
ইতালিয়ান সিরি-আ ক্লাব ফিওরেনটিনা থেকে চেলসিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলম্বিয়ান উইঙ্গার হুয়ান কুয়াড্রাডো। তাকে দলে নিতে বেশ কয়েকদিন ধরেই ব্লুজরা চেষ্টা চালিয়া যাচ্ছি।
ফিওরেনটিনার কোচ ভিনসেনজো মনটেলা শুক্রবার চুক্তি প্রসঙ্গে ইঙ্গিত দিয়েছিলেন। তাকে দলে নিতে গিয়ে মিশরীয় ২২ বছর উইঙ্গার মোহাম্মদ সালাহকে ছয় মাসের ধারে ফিওরেনটিনার কাছে ছেড়ে দিয়েছে চেলসি। এদিকে জার্মান অভিজ্ঞ মিডফিল্ডার আন্দ্রে শুরেলকে ২২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে উল্ফসবার্গের কাছে ছেড়ে দিয়েছে ব্লুজরা।
বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে দারুন পারফর্ম করা কুয়াড্রাডোকে গ্রীষ্মকালীন দলবদলের সময়ই বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেড দলে নিতে চেয়েছিল। কিন্তু সেই প্রচেষ্টাগুলো বেশি দূর অগ্রসর হয়নি। পুরো জানুয়ারি জুড়ে ফিওরেনটিনা তাকে ছেড়ে দেবার জন্য আলোচনা চালিয়েছে।
সূত্রমতে জানা গেছে, ২৬ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে বিক্রি করেছে সিরি-আ ক্লাবটি। তাকে দলে নিয়ে ব্লুজরা এখন প্রিমিয়ার লীগ, লীগ কাপ এবং চ্যাম্পিয়নস লীগের শিরোপার জন্য আরো ভালভাবে নিজেদের প্রস্তুত করে তুলবে।

২০১২ সালে ফিওরেনটিনায় যোগ দেবার আগে ২০০৯ সালে কুয়াড্রাডো ইউরোপে এসেছিল। সেই সময় তিনি ইনডিপেনডিনেট মেডেলিন থেকে উদিনেসে যোগ দিয়েছিলেন।