গাজীপুর শহরের বুরুলিয়া এলাকার একটি কোচিং সেন্টার থেকে শিবিরের ৩৯ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি ককটেল, বিভিন্ন বইপত্র ও দুটি বড় ব্যানার উদ্ধার করা হয়।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তারা এখানে নাশকতা ঘটনোর উদ্দেশে মিটিং করছিলেন।