বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে দেশে ফেরার পথে আজিজুর রহমান (৩২) নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে বিএসএফ সদস্যরা ।
মঙ্গলবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্তের বিপরীতে আংরাইল ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক গরু ব্যবসায়ী পোর্ট থানার পুটখালী ইউনিয়নের শিবনাথপুর গ্রামের চাঁদ আলীর ছেলে।