আজ থেকে উত্তরের ১৬ জেলায় সব বাস চলবে: পরিবহন নেতৃবৃন্দ

চব্বিশ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীদের (হরতাল ও অবরোধে ক্ষতিগ্রস্তরা)  ক্ষতিপূরণ দিলে উত্তরের ১৬ জেলায় পুরোদমে বাস চালানোর কথা জানিয়েছেন পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার  রাজধানীর গাবতলী বাস টার্মিনালে উত্তরাঞ্চলের বাস পরিবহন মালিক সংগঠনগুলোর আয়োজনে ‘পরিবহনে হামলা-নাশকতারোধ’ বিষয়ক বৈঠকে তারা এ প্রস্তাব দিয়েছেন।

বৈঠকে উপস্থিত স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে উদ্দেশ্য করে পরিবহন নেতারা বলেন, সরকার যদি নাশকতার শিকার হওয়া পরিবহন শ্রমিকদের বাস মালিকদের, ক্ষতিগ্রস্ত যাত্রীদের ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ দিতে রাজি হন, তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি- পুরো উত্তরাঞ্চলে বুধবার থেকে অন্যান্য স্বাভাবিক দিনের মতোই দূরপাল্লার বাস চলবে। এ সময় আমাদের সঙ্গে পুলিশ ও বিজিবির নিরাপত্তা দলও থাকতে হবে।