ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরেশ দাশ (৪২) নামে এক পান ব্যবসায়ী যুবককে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যা করেছে সন্ত্রাসীরা। পরেশ দাশ ‘দুলাল মুন্দিয়া’ গ্রামের নির্মল দাশের পুত্র।
বুধবার সকাল নয়টার দিকে দুলাল মুন্দিয়া গ্রামের পান বরজ থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।