‘রোনালদোর দাম কমপক্ষে ৩০ কোটি পাউন্ড’

 
তারকা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদোকে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে চাইলে তাকে এখন কমপক্ষে ৩০ কোটি পাউন্ডে বিক্রি করা যাবে। পর্তুগালের এই তারকা ফুটবলারের এজেন্ট হোর্হে মেন্দেস বিবিসি স্পোর্টকে এই তথ্য জানিয়েছে।
হোর্হে মেন্দেস বলেছেন, ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড সেরা খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্ব। আপনি কারো সাথে তাকে তুলনা করতে পারবেন না।
গত মাসেরই  রোনালদো বার্সেলোনার লিওনেল মেসিকে পেছনে ফেলে তৃতীয় বারের মতো ব্যালন ডি অর পুরস্কার জিতেছে। 
রোনালদোর মূল্য কত?-এরকম প্রশ্ন করা হলে মেন্দেস বলেছেন, ‘ক্রিস্তিয়ানো রোনালদো? ১০০ কোটি পাউন্ড। তার বাইআউট ক্লজ ১০০ কোটি, সুতরাং এটা ১০০ কোটি। তবে কোনো কারণে ক্লাব তাকে আগামীকাল ৩০ কোটি পাউন্ড বিক্রি করার সিদ্ধান্ত নিলে তা কেউ দিয়ে দেবে।’
মেন্দেস জানান, ২০০৯ সালে ১০ কোটি ৬০ লাখ ৬০ হাজার ইউরোতে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া রোনালদো তার সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে ‘ভালোবাসলেও’ বের্নাব্যুতেই থাকবেন।
রোনালদোর এজেন্ট জানান, সে রিয়াল মাদ্রিদ ছাড়বে না।
 
মেন্দেসকে ধরা হয় ফুটবলে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে। সব মিলিয়ে খেলোয়াড়দের ১০০ কোটি পাউন্ডের বেশি দলবদলে মধ্যস্থতা করেছেন তিনি।