ভারতীয় অভিনেতা অর্জুন রামপালের বিরুদ্ধে সমন জারি করেছে মুম্বাই পুলিশ। আন্ডারওয়ার্ল্ড ডন অরুন গাওলের সঙ্গে দেখা করা তার বিরুদ্ধে এই সমন জারি করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি কারাবন্দী গাওলিকে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মুম্বাইয়ের জেজে হাসপাতালে নেয়া হয়। সেখানেই তার সঙ্গে দেখা করেন অর্জুন। অবশ্য পুরোপুরি সিনেমার খাতিরেই দেখা করেন তিনি।
সমপ্রতি ‘ড্যাডি’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ‘রক অন’ খ্যাত এই অভিনেতা। সিনেমায় তিনি খোদ গাওলির চরিত্রেই অভিনয় করছেন। কাজেই রক্ত-মাংসের গাওলিকে দেখে নিতে চেয়েছিলেন তিনি।