গোপালগঞ্জের কাশিয়ানীতে পুলিশ ৫৪ হাজার ৯ শ’ ইউএস ও ২০ হাজার কানাডিয়ান ডলারসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কাশিয়ানী উপজেলার কালনা ফেরীঘাট থেকে তাদের গ্রেফতার করে।
আটককৃতরা হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সম্রাট মন্ডল (২২), জাহিদ মন্ডল (২৩) ও জহির মন্ডল (২৩)।
কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তারা ডলার নিয়ে নড়াইল থেকে ঢাকা যাচ্ছিল। তারা কালনা ফেরীঘাটে এসে নৌকায় করে পার হয়। তাদের অচরণ সন্দেহ জনক হওয়ায় ফেরীঘাটে কর্মরত পুলিশ তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৫৪ হাজার ৯ শ’ ইউএস ও ২০ হাজার কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।