কোকোর জন্য শুক্রবার দেশব্যাপী দোয়া বিএনপির

আগামী শুক্রবার বাদ জুম্মা দেশের সকল মসজিদে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান মরহুম আরাফাত রহমান কোকো’র রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বিএনপিসহ ২০ দলীয় জোটের সকল নেতা-কর্মী, সমর্থক এবং দলমত নির্বিশেষে দেশের সকল জনগণকে উক্ত দোয়া মাহফিলে শরীক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এছাড়া একই দিনে সুবিধা মতো সময়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ অন্যান্য সকল ধর্মাবলম্বীদের উপাসনালয় সমূহে স্ব স্ব ধর্মীয় রীতি অনুযায়ী মরহুমের আত্মার শান্তি কামনায় প্রার্থনা অনুষ্ঠানের জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বিএনপি।