চাদে সেনা অভিযানে বোকো হারামের ২শ’ জঙ্গি নিহত

চাদের সেনাবাহিনী জানিয়েছে, তাদের অভিযানে বোকো হারামের ২শ জঙ্গি নিহত হয়েছে। গত মঙ্গলবার নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর  গাম্বারু এবং এনগালা শহরে এই অভিযান চালানো হয়। অভিযানে অনেক জঙ্গি ক্যামেরনে ঢুকে পড়ে। গতকাল বুধবার সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।-খবর রয়টার্সের

চাদ তার সীমান্তে আড়াই হাজার সেনা নিয়োগ দেয় জঙ্গিবিরোধী লড়াইয়ে। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গত পাঁচ বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। ওই অঞ্চলে জঙ্গিদের হামলায় প্রায় দশ হাজার মানুষ নিহত হয়েছে। সেনাবাহিনী জঙ্গিদের একশ মোটর সাইকেলসহ সশস্ত্র যানও ধ্বংস করেছে। এরপর বোকো হারামের জঙ্গিরা ক্যামেরনে ফতোকল শহরে হামলা চালালেও প্রতিরোধের মুখে পিছু হটে।