ভল্লুক শিকারে অনুমতি

পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বন্যপ্রাণী সংরক্ষণ করার নীতি থাকলেও যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্যে ভল্লুক শিকারের অনুমতি দেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত ২০ বছর ধরে ভল্লুক শিকার বন্ধ ছিল। জনসংখ্যা বাড়ার ফলে যেমন তা নিয়ন্ত্রণের প্রয়োজন হয় তেমনি ভল্লুকের সংখ্যা বেড়ে যাওয়ার ফলে তা নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, ২০১২ সাল থেকে ভল্লুকের আক্রমণে চারজন আহত হয়েছে। ওই বনে কালো ভল্লুকের পরিমাণ বেড়ে গেছে। তাই গতকাল বুধবার এক বৈঠকে বসে ফ্লোরিডার ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন। সেখানে ভল্লুকের সংখ্যা কমাতে শিকারের অনুমতি দেয়া হয়। রাজ্যের বন্যপ্রাণী রক্ষা কমিটির নেতারা এ সিদ্ধান্তের  কঠোর সমালোচনা করেছেন। তারা বলেছেন, এটা কোনো সমাধান নয়। যুক্তরাষ্ট্রের ৪১টি অঙ্গরাজ্যে কালো ভল্লুক পাওয়া যায় যার মধ্যে ৩২টিতে এদের শিকারের অনুমতি আছে। -ইয়াহু নিউজ