গাজীপুরে আটক ৮



হরতাল-আবরোধে গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থান থেকে ৮ জন বিএনপিকর্মীকে আটক করেছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে জয়দেবপুর থানা এলাকা থেকে চারজন, টঙ্গী থানা এলাকা থেকে দুইজন, শ্রীপুর থানা এলাকা থেকে একজন ও কালিয়াকৈর থানা এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপির কর্মী বলে জানিয়েছে পুলিশ