কুমিল্লায় বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মী আটক



কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কুমিল্লা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, নাশকতারোধে এদের আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা হয়েছে।