দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ



দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সাকিব-মুশফিকরা। বৃহস্পতিবার ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে অনুষ্ঠিত এই ম্যাচে অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ মাত্র ১৯৩ রান।
টসে জিতে ব্যাটিং করতে নেমে দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। এরপর মাত্র ৫৭ রানেই ৫ উইকেট পড়ে যায়। দলের পক্ষে নাসির হোসেন সর্বোচ্চ ৫২ রান করেন।

প্রথম প্রস্তুতি বিশ্বকাপম্যাচে অবশ্য সাফল্য পায়নি বাংলাদেশ। ৫ উইকেটে পরাজিত হয় অস্ট্রেলিয়ান ক্রিকেট একাডেমির কাছে।বিশেষ করে বাংলাদেশের ব্যাটিং পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। কেননা- মাত্র ২৩১ রান তুলেছিল বাংলাদেশ।আর শেষ ৫ ব্যাটসম্যান আউট হন মাত্র ২৫ রানে। এটাই আপাতত ভাবনার কারণ।

এবার বিশ্বকাপের মূল পর্ব শুরুর আগে পরাজয়ের বৃত্ত থেকে বেড়িয়ে আসতে চায় টাইগাররা। সেই লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ান একাদশের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ খেলবে ‘এ’ গ্রুপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, স্কটল্যান্ড, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ১৮ ফেব্রুয়ারি আফগানিস্থানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাশরাফির দল।