অ্যাম্বার হিয়ার্ডকে বিয়ে করলেন জনি ডিপ



হলিউড সুপারস্টার জনি ডিপ অভিনেত্রী অ্যাম্বার হিয়ার্ডকে বিয়ে করেছেন। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে গোপনীয়ভাবে গাঁটছড়া বাঁধলেন তারা। বিয়ে উপলক্ষে সপ্তাহান্তে একটি বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছেন এই নব-দম্পতি।
বুধবার মার্কিন গণমাধ্যমগুলো জানায়, ২০১২ সালে ডিপ (৫১) ও হিয়ার্ডের (২৮) মধ্যে সম্পর্ক শুরু হয়। যদিও প্রথম পরিচয় ২০১১ সালে ‘দ্য রাম ডাইরি’ সিনেমার সেটে। খবর এএফপি’র।
এক সূত্রের বরাত দিয়ে পিপলস ম্যাগাজিন জানায়, চলতি সপ্তাহান্তে বাহামায় জনির ব্যক্তিগত দ্বীপে একটি বড় ধরনের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা করেছেন জনি।
গোল্ডেন গ্লোব ও স্ক্রিন অকটর্স গাইড বিজয়ী জনি এর আগে লরি অ্যানে অ্যালিসনকে বিয়ে করেন। এছাড়াও ‘এডওয়ার্ড স্কিসোরহ্যান্ডস’ সিনেমায় তার সহ-অভিনেত্রী উনোনা রাইডার ও ফরাসী অভিনেত্রী ও গায়িকা ভাসেনা প্যারাডিসসহ বহু লাস্যময়ী ও জনপ্রিয় নারীদের সঙ্গেও তার প্রেমের সম্পর্ক ছিল।
এমনকি প্যারাডিসের ঘরে জনির দুই সন্তানও রয়েছে।
সূত্র-বাসস।