বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে প্রায় পাঁচ হাজার শিক্ষক-শিক্ষার্থী সেখানে যান।
এর আগে বেলা সোয়া ১১টার দিকে গুলশান-২ নম্বর মোড় থেকে সারিবদ্ধ হয়ে যাত্রা শুরু করেন তারা। শিক্ষা কার্যক্রম হরতাল-অবরোধের আওতামুক্ত রাখতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা স্মারকলিপি দিয়েছেন। এসময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।