ওয়াসা ভবনে আগুন

 

রাজধানীর কাওরানবাজারে অবস্থিত ওয়াসা ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর দুইটার পরে এই আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।