রাজধানীর মৎস্য ভবন এলাকায় পুলিশের বাসে ছোড়া পেট্রোল বোমায় দগ্ধ পুলিশ কনস্টেবল শামীম মিয়া মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। শামীম মিয়া রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।
গত ১৭ জানুয়ারি রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ও মতৎস্য ভবনের মাঝামাঝি এলাকায় পুলিশ সদস্যদের বহনকারী বাসে পেট্রোল বোমা ও ককটেল হামলার ঘটনা ঘটে। এতে শামীমসহ ১৩ পুলিশ সদস্য দগ্ধ ও আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।