অস্ট্রেলিয়ার নর্থক্লিফে দাবানলে জরুরি অবস্থা

অস্ট্রেলিয়ার একটি শহর দাবানল থেকে বাঁঁচাতে শতশত দমকল কর্মী কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের নর্থক্লিফ শহরটিতে এর মধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখান থেকে বেশিরভাগ বাসিন্দাকেই সরিয়ে নেয়া হয়েছে ইতিমধ্যে।
বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে ধারণার তুলনায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে।
একে এই দশকের সবচেয়ে বড় সংকট বলে বর্ণনা করেছেন রাজ্যের জরুরি সেবা মন্ত্রী জো ফ্রান্সিস।
এর মধ্যেই শহরের বেশ কিছু এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তারা আশংকা প্রকাশ করছেন, নর্থক্লিফে যদি আগুন নিয়ন্ত্রণে আনা না যায়, তাহলে তা হয়তো বেমবার্টনে ছড়িয়ে পড়তে পারে।

IMG0
দাবালনটি গত ছয়দিন ধরেই জ্বলছে এবং ২২০ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। দাবানল প্রকোপে অসহায় একজন দমকল কর্মী গত শনিবার বজ্রপাত থেকে আগুনের সূচনা হয়েছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা। পার্থের দক্ষিণ পূর্বে অন্য একটি দাবানল তৈরি হয়েছে। সেটি বোডিংটন শহরের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।