তাইওয়ানে বিমান দুর্ঘটনা: নিহতের সংখ্যা বেড়ে ৩১

 
তাইওয়ানে ট্রান্সএশিয়া এয়ারওয়েজের যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় নিহতরে সংখ্যা বেড়ে ৩১জন হয়েছে। এখনো ঐ বিমানে থাকা ১২ যাত্রী নিখোঁজ রয়েছেন। বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
এএফপি প্রতিবেদনে বলা হয়েছে, স্বল্প দূরত্বে চলা ট্রান্স-এশিয়ার এটিআর ৭২-৬০০ বিমানটি দক্ষিণ-পূর্ব চীনের শহর শিয়ানমেনে যাচ্ছিল। স্থানীয় সময় বেলা ১১টার কিছু আগে তাইপের সংসান বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। এরপর এটি বিজ্রের সঙ্গে ধাক্কা খেয়ে নদীতে বিধ্বস্ত হয়।

বিমানটিতে ৫৮ জন আরোহী ছিল। এদের মধ্যে বেশিরভাগ ছিলেন চীনা পর্যটক।