পেট্রলবোমার পিছনে অর্থ যোগানের উৎস চিহ্নিত: আমু

 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ‘নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত পেট্রলবোমা ও গান-পাউডারের পিছনের আর্থিক যোগানের উৎস আইনশৃংখলা বাহিনী চিহ্নিত করেছে।’ আজ বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিপরিষদ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
 
আইন-শৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমির হোসেন আমু বলেন, ‘সন্ত্রাস ও নাশকতা বন্ধে পেট্রলবোমার আর্থিক উত্স বন্ধ করার জন্য আইনশৃংখলা বাহিনীকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।’ এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হোসেন খান উপস্থিত ছিলেন।