নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভতির্ মেধাতালিকা অনুযায়ী আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে।
বৃহাস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ভর্তি কমিটির সচিব প্রফেসর মো. মমিনুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় ।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, নির্ধারিত সময় সূচি অনুযায়ী এ,বি ও সি গ্রুপ সকাল ৯টা থেকে এবং ডি গ্রুপের দুপুর ১২টা থেকে এ ভর্তি কার্যক্রম চলবে।
আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারির ভর্তি না হলে আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তী মেধাক্রমানুসারে ভর্তি করা হবে।
সময় সূচি অনুযায়ী ২২ ফেব্রুয়ারী এ-গ্রুপের মেধাতালিকা ১ থেকে ৩০০ পর্যন্ত, ২৩ ফেব্রুয়ারী একই গ্রুপের ৩০১ থেকে ৬০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন, ২৪ ফেব্রুয়ারী বি-গ্রুপের মেধাতালিকা ১-৩০০ পর্যন্ত এবং ২৫ ফেব্রুয়ারী একই গ্রুপের ৩০১ থেকে ৬০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ১০ জন, ২৬ ফেব্রুয়ারী সি-গ্রুপের মেধাতালিকা ১-১০০ পর্যন্ত এবং মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ২ জন, একই দিন ডি-গ্রুপের মেধাতালিকা ১-১০০ (বিজ্ঞান), ১-৮০ (বাণিজ্য) এবং ১-৬০ (মানবিক) পর্যন্ত ও মুক্তিযোদ্ধা কোটায় পূর্ব ঘোষিত মেধাতালিকায় অন্তর্ভুক্ত উত্তীর্ণ সকল ছাত্রছাত্রী এবং উপজাতি কোটার মেধাতালিকার প্রথম ০২ জন (বাণিজ্য) ভর্তি হতে পারবে।