পরীক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রলীগ

 
 
ছাত্রলীগ সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেছেন, ‘আগামীকাল এসএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরীক্ষা কেন্দ্রগুলোর আশেপাশে সরকারের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগের কর্মীরা অবস্থান নেবে, যাতে পরীক্ষার্থীরা কোনো ধরনের হামলার শিকার না হয়।’
 
বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে তিনি একথা জানান।
 
লাগাতার অবরোধের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতালের কারণে ইতিমধ্যেই দুই দফা পিছিয়েছে এসএসসি পরীক্ষা। পরে আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পরীক্ষা।