রাজশাহীতে পেট্রোল বোমা হামলায় ট্রাক হেলপার নিহত

 
রাজশাহী-নাটোর মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর নামক স্থানে পেট্রোল বোমা হামলায় এক জন ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে। নিহত হেলপারের পরিচয় এখনো জানা যায়নি। জেলার পুলিশ সুপার আলমগীর কবির জানিয়েছেন, পেট্রোলবোমাটি সরাসরি চালকের পাশে বসে থাকা হেলপারের মাথায় লাগে। এতে হেলপারের শরীরে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারার যান। এসময় ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে যায়।