পৃথিবীতে প্রায় সব বাচ্চাই দুষ্টুমি করে। অনেকে তাদের দুষ্টুমিতে আনন্দ পান, আবার কেউ কষ্ট পান। তাইতো বাচ্চাদের দুষ্টুমি বন্ধে অভিনব পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। তা হলো-বুড়োদের মতো তাদের চুল কাটতে হবে!
যুক্তরাষ্ট্রের আটলান্টার কাছে জর্জিয়ার নরসুন্দর রাসেল ফ্রেডারিক তার ফেসবুক অ্যাকাউন্টে এধরনের একটি পোস্ট দিয়েছেন। সেখানে বাচ্চাদের চুলের স্টাইলের কয়েকটি ছবিও পোস্ট করা হয়। এক মা তার দশ বছরের ছেলেকে রাসেলের দোকানে নিয়ে আসেন। মারলা এইভাতে ম্যাসি নামের ওই মহিলা জানান, যদি তার সন্তান সত্যিই দুষ্টুমি ছাড়ে তাহলে আবারও তার ছেলের চুল তিনি ওইভাবেই কাটাবেন। তবে থমাস স্যামুয়েল ডানকান নামের একজন জানান, আমি বরং আমার ছেলেকে ঘরের ভেতর শাস্তি দেব। কিন্তু আমার পারিবারিক বিষয় মানুষের সামনে প্রকাশ করবো না। ফ্রেডারিক এই কাজে উত্সাহ পেয়েছেন তার স্ত্রীর কাছ থেকে। তার ১২ বছরের সন্তান দুষ্টুমি করতো। তখন তিনি তার ছেলেকে বললেন, তুমি স্কুলে গিয়ে বুড়োদের মতো অভিনয় করবে। আর এজন্য তিনি তার ছেলের চুল বুড়োদের মতো করে কেটে দিলেন। মাথার মাঝখানে টাক বানিয়ে দিলেন। এরপর থেকে ছেলে ভাল হয়ে যায়! -সিএনএন