সিরাজগঞ্জে জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শামীম রেজাকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে রানীনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, রাণীনগরে চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল তল্লাশিকালে শামীম রেজাকে গ্রেফতার করা হয়।
সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে, নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ থেকে বিএনপি জামায়াতের চারকর্মীকে আটক করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।