মেসির সারা জীবনের দুঃখ...

 
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের ফাইনালে উঠেছিল মেসির দল আর্জেন্টিনা। কিন্তু জার্মানির মারিও গোৎজের অতিরিক্ত সময়ের গোলে জয়ের মুখ দেখতে পারেনি দলটি। আর এ নিয়ে দুঃখের শেষ নেই মেসি ও তার দলের।
সম্প্রতি ফিফাকে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, আমি কি বলতে পারি? এটি খুবই দুঃখের ব্যাপার, আমাদের জয়ের অনেক সুযোগ ছিল। আমাদেররই ভালো সুযোগ ছিল, এজন্য সারা জীবন আমাদের দুঃখ বয়ে বেড়াতে হবে।
গত বছরের জুলাইয়ে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মানি-আর্জেন্টিনা। কিছু গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় মেসি-হিগুয়েইনরা। এরপর অতিরিক্ত সময়ে জার্মান স্ট্রাইকার মারিও গোৎজের একমাত্র গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে জার্মানরা। সূত্র: গোল ডট কম।