রবিবার সারাদেশে শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল

 
আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবির। শুক্রবার এক বিবৃতিতে দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি আতিকুর রহমান এই হরতালের ডাক দেন।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বিচারে নেতাকর্মীদের হত্যা, গুম, গুলি, নির্যাতন, বাড়িঘর ভাঙচুর ও গণগ্রেফতারের প্রতিবাদে আগামী রবিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।