কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের একটি মাঠ থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের মাঠে অবস্থিত একটি ফিশারী সংলগ্ন এলাকায় অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
চৌদ্দগ্রাম থানার ওসি উত্তম কুমার জানান, ১০-১৫ দিন আগে তাকে হত্যার পর এ নির্জন স্থানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে। তার পরনে জিন্সের প্যান্ট ও গায়ে নীল রং এর শার্ট ছিল।