নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপন নাতি-নাতনীদের মালয়েশিয়ায় পড়ালেখার জন্য পাঠিয়ে দেশে এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল-অবরোধ দিয়ে অরাজকতা সৃষ্টি করছেন। দেশে ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর ভবিষ্যত জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন তিনি।
শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া থ্রি-এঞ্জেল মেরিন লিমিটেড নামে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের তৈরি নৌযান উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান সেখানে ৯৫ কোটি টাকা ব্যয়ে ৯টি সার্ভে ভাইসেল (নদীর নাব্যতা নির্ণয়ে নৌযান) ও ৫০টি পল্টুন নির্মাণ কাজের উদ্বোধন করেন। নৌ-পরিবহন মন্ত্রীর সঙ্গে এ সময় গজারিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।