দিল্লিতে ভোটগ্রহণ শুরু



ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনে মোট ৭০টি আসনের জন্য লড়াই করছেন ৬৭৬ জন প্রার্থী। বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
কেজরিওয়াল না কিরণ বেদী? আন্নার কোন শিষ্য শেষ হাসি হাসবেন জানতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার পর্যন্ত।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে জানা গেছে, বেশিরভাগ ভোট পূর্ববর্তী সমীক্ষায় কিন্তু দিল্লির তখত দখলের দৌঁড়ে এগিয়ে আছেন কেজরিওয়াল। যদিও, সবকটি সমীক্ষায় আপ-এর সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের সংকেত দিয়েছে। বিজেপির তরফ থেকে আগে থেকেই ঘোষণা করা হয়েছে দিল্লির নির্বাচনী ফলাফল যাই হোক না কেন তা কখনই কেন্দ্রে নরেন্দ্র মোদীর শাসনের জনপ্রিয়তার হ্রাস বা বৃদ্ধির প্রতিফলন হতে পারে না।