গাজীপুরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে জেলার বিভিন্নস্থান থেকে বিএনপির আটজন কর্মীকে আটক করেছে। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনার সাথে জড়িত সন্দেহে জয়দেবপুর থানা এলাকা থেকে ছয় জনকে, টঙ্গী থানা এলাকা থেকে এক জনকে এবং কাপাসিয়া থানা এলাকা থেকে এক জন বিএনপির কর্মীকে আটক করা হয়েছে