‘আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি বরাদ্দ দেয়া হবে’

২০ দলীয় জোটের অবরোধ-হরতালের চলমান সহিংসতা, নৃশংসতা রোধে খরচ বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাড়তি বরাদ্ধ দেয়া হবে।
শনিবার সচিবালয়ে চলমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে ব্রিফিংকালে  অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে রাজনৈতিক আন্দোলনের নামে যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চলছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। যারা এ ধরনের আন্দোলন করছে তারা দেশের শত্রু।