ভালো ব্রান্ডের নামে ভুয়া প্রসাধনী

প্রতারকরা আর্সেনিক এবং সীসার মতো বিষাক্ত কেমিক্যালযুক্ত ভুয়া ম্যাক-আপ (প্রসাধনসামগ্রী) বিক্রি করছেন। খবর ডেইলি মেইল’র।
ন্যুনেটন, ওয়ারইউকশায়্যারে অভিযোগের ভিত্তিতে  প্রসাধনসামগ্রীর দোকানে মান নিয়ন্ত্রকারী কর্মকর্তার  আকস্মিক অভিযান পরিচালনা করে।  এরপর এই সতর্কবার্তা আসলো।
`ম্যাক এন্ড বেনিফিট'সহ নামিদামী আরো অনেক ব্রান্ডের  প্রসাধন সামগ্রীর নামে  ভুয়া এসব জমকালো  প্রসাধনীতে বৈধমাত্রার চেয়ে ১৯ গুণ বেশি সীসা পাওয়া গেছে।
ম্যাক এন্ড বেনিফিট এবং অন্যান্য নামী ব্রান্ডের নামকরণে ভুয়া  প্রসাধন সামগ্রীগুলোর ওপর পরীক্ষা চালানোর পর উচ্চমাত্রার সীসা, আর্সেনিক , কপার এবং ক্যাডমিয়াম পাওয়া যায়। এগুলোকে জব্দ করা  হয়েছে।
ভারী ধাতব থেকে এলার্জির প্রতিক্রিয়া এবং ত্বকের সংবেদনশীলতার ঝুঁকি রয়েছে। এ জটিলতা থেকে স্নায়ু ক্ষতি এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।