প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতিকে অপরাজেয় অভিহিত করে দেশব্যাপী চলমান সহিংসতার জন্য দায়ী অপরাধী চক্রকে পরাজিত করে দেশে শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাঙালি অপরাজেয়। অন্যায়ের কাছে কখনো পরাজয় মানেনি। এবারও তারা পরাভূত হবে না। জঙ্গিদের কাছে আমরা কখনো নতি স্বীকার করবো না।
তিনি বলেন, হরতাল ও অবরোধের নামে এ হিংস্রহায়েনাদের দেশব্যাপী মানুষ হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখবই। সন্ত্রাসের হোতাদের পরাজিত করেই দেশে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশা আল্লাহ।
প্রধানমন্ত্রী শনিবার সকালে হোটেল র্যাডিসনে আন্তর্জাতিক রোটারী শান্তি সম্মেলন-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণকালে একথা বলেন। খবর বাসস।