মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার প্রকাশিত দেশের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে বাণিজ্যের ওপর গুরুত্ব দিয়েছেন।
মার্কিন প্রশাসন সাম্প্রতিক সপ্তাহগুলোতে এশিয়া ও ইউরোপে বাণিজ্য বাড়াতে প্রচেষ্টা জোরদার করেছে।
মেয়াদের শেষ বছরে দেশের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে গুরুত্ব দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে ওবামা বলেন, ‘আমাদের বাণিজ্য ও বিনিয়োগ নীতিমালাকে আমরা বিশ্ব উপযোগী করবো যাতে এটি মার্কিন কর্মীদের জন্য কাজ করে।’
ওবামা বলেন, ‘আমরা বিশ্বাস করি বিভিন্ন বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে।’ খবর রয়টার্স।