কায়লা জ্যাঁ মুলার নামের মার্কিন এক জিম্মি জর্ডানের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামিক স্টেট(আই এস)। তবে ওই জিম্মির পরিবারের তরফ থেকে বলা হচ্ছে জ্যাঁ মুলার এখনো জীবিত এই ব্যাপারে তারা আশাবাদী। আইএস সিরিয়ার রাকা শহরের একটি বিধ্বস্ত বাড়ির ছবি প্রকাশ করেছে। তাদের দাবি বাড়িটিতে জর্ডানের বিমান বাহিনীর হামলায় ওই মার্কিন সাহায্যকর্মী নিহত হয়েছেন।
তবে হোয়াইট হাউজের কর্মকর্তারা জানিয়েছেন, বিমান হামলায় মুলার নিহত হয়েছেন এমন কোন তথ্য প্রমাণ তাদের হাতে নেই। জিম্মির পরিবার আইএসের উদ্দেশ্যে এক আবেদনে, সরাসরি পরিবারের লোকজনের সাথে জঙ্গি সংগঠনটিকে যোগাযোগ করতে অনুরোধ করেছে। সূত্র: বিবিসি