বাসে ও পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত ৩

শনিবার রাতে ময়মনসিংহ শহরের ২টি স্থানে পৃথকভাবে বাসে ও পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ জন আহত হয়েছে। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, শহরের কাচিঝুলিতে ঢাকা থেকে ছেড়ে আসা মুক্তাগাছাগামী ইমন পরিবহন নামে একটি যাত্রীবাসে রাত পৌনে ১১টার দিকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। এতে ৩ জন আহত হয়। আহতরা হচ্ছে আলমগীর, নওশের ও শহিদুল। আহতদের বয়স ৩০ থেকে ৩৫ এর মধ্যে। ২জনের বাড়ী মুক্তাগাছা ও ১ জনে বাড়ী ময়মনসিংহ শহরে। অপরদিকে শহরের চরপাড়া এলাকায় একটি পিকআপে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা, তবে এতে কেউ আহত হয়নি।