রাজধানীতে বিএনপি-জামায়াতের ২৩ নেতাকর্মী আটক

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে  বিএনপি-জামায়াতের ২৩ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদেরেক আটক করা হয়। রবিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মাসুদুর রহমান জানান, নাশকাতামূলক কর্মকাণ্ডের সােথ জড়িত সন্দেহে তাদের আটক করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত-শিবিরের ১০ জন এবং বাকি ১৩ জন বিএনপির নেতাকর্মী বলে জানান তিনি।