দিল্লির মসনদে আবারো বসছে কেজরিওয়াল। দিল্লি বিধানসভা নির্বাচনের বুথ ফেরৎ সমীক্ষার ফলাফলে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে।
বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল-
ইন্ডিয়া টু ডে- সমীক্ষা বলছে, ৩৫ থেকে ৪৩টি আসন পেয়ে সরকার গড়ার কাছাকাছি রয়েছে কেজরিওয়ালের দল। বিজেপি পেতে পারে ২৩ থেকে ২৯টি আসন। কংগ্রেসের ভাগ্যে জুটতে পারে ৩ থেকে ৫টি আসন।
এবিপি-নিয়েলসনের সমীক্ষা বলছে, আপ পেতে পারে ৩৯ টি আসন। বিজেপি পেতে পারে ২৮ টি আসন। কংগ্রেস পাবে মাত্র ৩ টি আসন।
টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী আপ এর ঝুলিতে যেতে পারে ৩১ টি থেকে ৩৯ টি আসন। বিজেপি পেতে পারে ২৭ থেকে ৩৫ টি আসন। মাত্র ২ থেকে ৪ টি আসন পেতে পারে কংগ্রেস।
সি-ভোটার- এদের বুথ ফেরৎ সমীক্ষা বলছে, সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে আম আদমি পার্টি।
তবে শনিবারের এই নির্বাচনের ভোটগ্রহণ শেষে ভারতীয় জনতা পার্টি ও আম আদমি পার্টি দুই দলই দাবি করছে ৭০ শতাংশ ভোট যাবে তাদের ঝুলিতে। দিল্লির মসনদ দখলে আশাবাদী দু'দলই।
সূত্র-জি নিউজ।