চট্টগ্রামে সিটি কাউন্সিলর গ্রেফতার

 
চট্টগ্রামের পুলিশের ওপর ককটেল হামলার মামলায় বিএনপি সমর্থক চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে বাসা থেকে গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ওসি আবদুর রউফ জানান, গত ২১ জানুয়ারি সন্ধ্যায় পুরাতন চান্দগাঁও থানার সামনে পুলিশের ওপর ককটেল হামলায় তিন পুলিশ সদস্য আহত হন। ঐ ঘটনায় চান্দগাঁও থানার এসআই মো. নাসিম পুলিশের ওপর হামলা ও বিশেষ ক্ষমতা আইনে মাহবুবুল আলমসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন।